প্রধান উপদেষ্টার সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান
জুন ৭, ২০২৫
পাড়া-মহল্লায় চলছে পশু কোরবানি
জুন ৭, ২০২৫
প্রধান উপদেষ্টার সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান
জুন ৭, ২০২৫
পাড়া-মহল্লায় চলছে পশু কোরবানি
জুন ৭, ২০২৫

ডিসেম্বরেই নির্বাচন করা সম্ভব: ফখরুল

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বরে নির্বাচন করা সম্ভব জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ডিসেম্বরে নির্বাচন হলে জাতির জন্য ভালো হবে।

ঈদুল আজহা উপলক্ষে শনিবার (৭ জুন) জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সরকারের ঘোষিত সময়ে জনআকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি। রোজা, আবহাওয়া, পাবলিক পরীক্ষার কারণে এপ্রিল মাস নির্বাচনের জন্য অনুপযুক্ত।

চিন্তা ভাবনা করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়নি বলেও জানান তিনি।

বিএনপির মহাসচিব বলেন, নির্বাচনী প্রচারণা করতে হবে রোজার মাসে, যেটা ডিফিকাল্ট হবে। আমাদের যে রিমার্কস সেটা আমাদের স্ট্যাডিং কমিটি গতকাল রাতেই সিদ্ধান্ত নিয়ে মতামত জানিয়েছেন। আমরা মনে করি, ডিসেম্বরই নির্বাচন হওয়া সম্ভব এবং সেটাই জাতির জন্যে সবচেয়ে উপযোগী হবে।

এর আগে, সকাল সাড়ে ১১টায় বিএনপি মহাসচিব দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সালাহ উদ্দিন আহমদ ও এজেডএম জাহিদ হোসেনকে নিয়ে জিয়াউর রহমানের কবরে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময়ে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, আবদুল হালিম, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা মীর সরাফত আলী সপু, রফিকুল ইসলাম, সুলতান সালাহ উদ্দিন টুকু, মীর নেওয়াজ আলী, আমিনুল হকসহ অনেক নেতারা ছিলেন।

থাইল্যান্ডে চিকিৎসা শেষে শুক্রবার (৬ জুন) দিনগত রাত দেড়টার দিকে দেশে ফিরেন মির্জা ফখরুল। বিমানবন্দরে নেমে তিনি বলেন, বারবার বিএনপি বলে এসেছে দ্রুত নির্বাচন চায়, সেটাই আশা ছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন ড. মুহাম্মদ ইউনূস। কিন্তু এপ্রিলে নির্বাচনের ঘোষণায় বিএনপি শুধু নয় গোটা জাতি নিঃসন্দেহে হতাশ হয়েছে।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *