নিয়ম মানলে আইনশৃঙ্খলা-যানজট নিয়ন্ত্রণে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
জুন ৫, ২০২৫
যানজটের কবলে গাজীপুরের দুই মহাসড়ক
জুন ৫, ২০২৫
নিয়ম মানলে আইনশৃঙ্খলা-যানজট নিয়ন্ত্রণে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
জুন ৫, ২০২৫
যানজটের কবলে গাজীপুরের দুই মহাসড়ক
জুন ৫, ২০২৫

দেশে করোনায় একজনের মৃত্যু , শনাক্ত ৩

নিজস্ব প্রতিবেদক
দেশে আবারও করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২০ লাখ ৫১ হাজার ৭৩৯ জনে এবং মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৫০০ জনে।

বৃহস্পতিবার (৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত করোনা পরিস্থিতি বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন তিনজন। এ নিয়ে মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা ২০ লাখ ১৯ হাজার ৩৬০ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মোট ২১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে শনাক্তের হার ১৪ দশমিক ২৯ শতাংশ। আর মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয় করোনায়। মহামারির সবচেয়ে ভয়াবহ সময় ছিল ২০২১ সালের আগস্ট মাস, যখন ৫ ও ১০ আগস্ট দিনে দিনে সর্বোচ্চ ২৬৪ জন করে মৃত্যু হয়।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা এখনও সবাইকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানাচ্ছেন, বিশেষ করে যারা বয়স্ক বা দীর্ঘমেয়াদি রোগে ভুগছেন তাদের প্রতি।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *