সরকারি কর্মচারীদের টানা ১০ ও সংবাদকর্মীদের ৫ দিনের ছুটি শুরু
জুন ৫, ২০২৫দেশে করোনায় একজনের মৃত্যু , শনাক্ত ৩
জুন ৫, ২০২৫নিজস্ব প্রতিবেদক
সবাই নিয়ম মেনে চললে ও ধৈর্য নিয়ে কাজ করলে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং যানজট নিয়ন্ত্রণে থাকবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সবাই মিলে সহযোগিতা করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে এবং যানজটও নিয়ন্ত্রণে থাকবে। তাই আমি সবাইকে অনুরোধ করবো- গাড়ি চালানো, কোরবানির পশুর ট্রাক আনা-নেওয়া, পথচারীদের রাস্তা পারাপার সবক্ষেত্রে নিয়ম মেনে চলবেন। অন্যদেরকেও নিয়ম মেনে চলতে উদ্বুদ্ধ করবেন।
আজ দুপুরে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবার সব পরিবহন চার্ট অনুযায়ী সরকার নির্ধারিত রেটে ভাড়া আদায় করছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। ঢাকার বাইরে থেকে অনেক গরুর গাড়ি ঢাকায় প্রবেশ করছে এবং বৃষ্টিও হচ্ছে। তাই ঢাকার প্রবেশ ও বহির্গমন পয়েন্টগুলোতে কিছুটা যানজট সৃষ্টি হয়েছে। তবে আমাদের ট্রাফিক বিভাগ এ বিষয়ে সজাগ ও সক্রিয় আছে। খুব শীঘ্রই পরিস্থিতির উন্নতি হবে।
উপদেষ্টা বাস টার্মিনালে উপস্থিত যাত্রীদের সাথে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং অতিরিক্ত ভাড়া নেয়া হয়েছে কিনা- তা যাচাই করেন। যাত্রীরা বিদ্যমান ভাড়ার হার ও ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন। পরে তিনি রাজধানীর গাবতলী কোরবানির পশুর হাট পরিদর্শন করেন। এছাড়াও রাজধানীর মিরপুর ও কাফরুল থানা এবং মিরপুরে অবস্থিত পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পরিদর্শন করেন।


