যুদ্ধবিরতি প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো, গাজায় মৃত্যুর মিছিল ও দুর্ভিক্ষ অব্যাহত
জুন ৫, ২০২৫
বিশ্বজুড়ে আজ পালিত হচ্ছে ঈদ উল আযহা
জুন ৬, ২০২৫
যুদ্ধবিরতি প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো, গাজায় মৃত্যুর মিছিল ও দুর্ভিক্ষ অব্যাহত
জুন ৫, ২০২৫
বিশ্বজুড়ে আজ পালিত হচ্ছে ঈদ উল আযহা
জুন ৬, ২০২৫

১২ দেশের নাগরিকের যুক্তরাষ্ট্রে ভ্রমণে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক
নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে ১২টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় তিনি এ সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ৯ জুন থেকে নিষেধাজ্ঞা কার্যকর হবে। নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলোর মধ্যে ১২টি দেশের নাগরিকদের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, আর সাতটি দেশের নাগরিকদের ক্ষেত্রে তা আংশিকভাবে কার্যকর হবে।

সম্পূর্ণ নিষেধাজ্ঞার আওতাভুক্ত দেশগুলো হলো: আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন।

আংশিক নিষেধাজ্ঞার আওতায় থাকছে: বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান ও ভেনেজুয়েলা।

তবে এ নিষেধাজ্ঞা কিছু ব্যতিক্রমের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। বৈধ স্থায়ী বাসিন্দা, বিদ্যমান ভিসাধারী, নির্দিষ্ট ভিসা ক্যাটাগরির আবেদনকারী এবং মার্কিন জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিরা এ নিষেধাজ্ঞার বাইরে থাকবেন।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, সম্প্রতি যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের বোল্ডার শহরে একটি ইহুদি-বিরোধী হামলার পর এই নিষেধাজ্ঞা দ্রুত কার্যকরের বিষয়ে প্রেসিডেন্ট চূড়ান্ত সিদ্ধান্ত নেন। যদিও বিষয়টি আগে থেকেই বিবেচনায় ছিল, ওই হামলা সিদ্ধান্তে গতি আনে।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *