সুন্দরবনে প্রবেশে আজ থেকে তিন মাসের নিষেধাজ্ঞা
জুন ১, ২০২৫
সিলেটে টিলাধসে একই পরিবারের ৪ জনের প্রাণহানী
জুন ১, ২০২৫
সুন্দরবনে প্রবেশে আজ থেকে তিন মাসের নিষেধাজ্ঞা
জুন ১, ২০২৫
সিলেটে টিলাধসে একই পরিবারের ৪ জনের প্রাণহানী
জুন ১, ২০২৫

যমুনার পথে তথ্য আপারা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

নিজস্ব প্রতিবেদক
দুই দফা দাবি আদায়ে ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের সঙ্গে মুখোমুখি পরিস্থিতির মুখে পড়লেন ‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীরা। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন প্রকল্পটির কর্মীরা রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে যাত্রা শুরু করেন।

তাদের প্রধান দুটি দাবি হলো:

১. প্রকল্পের সব কর্মীকে পদ সৃজন করে রাজস্ব খাতে স্থানান্তর করা,

২. কর্তনকৃত বেতন ও সকল বকেয়া ভাতা দ্রুত পরিশোধ করা।
কর্মসূচির অংশ হিসেবে তারা যমুনার সামনে প্রধান অতিথি ভবনের দিকে পদযাত্রা শুরু করলে পুলিশ তাদের আটকে দেওয়ার চেষ্টা করে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হলে অন্তত দুই নারী কর্মী অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

তথ্য আপারা জানান, দীর্ঘদিন ধরে প্রকল্পে কাজ করলেও রাজস্বখাতে স্থানান্তরের কোনো অগ্রগতি হয়নি, বরং তাদের বেতন ও ভাতাও নিয়মিত নয়।

এর আগে ২৮ মে থেকে প্রেসক্লাবের সামনে আমরণ অনশন শুরু করেন তারা। টানা কয়েক দিন বৃষ্টি ও অনাহারে রাস্তায় কাটিয়েছেন আন্দোলনরত নারীরা, কিন্তু দাবি পূরণের বিষয়ে এখনো সরকার পক্ষ থেকে কোনো কার্যকর আশ্বাস মেলেনি বলে জানান কর্মসূচিতে অংশ নেওয়া নেতৃবৃন্দ।

তথ্য আপারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *