সরাসরি সম্প্রচার হবে শেখ হাসিনার বিচার
মে ৩১, ২০২৫
তিস্তার পানি বাড়ায় ভারতে ‘রেড অ্যালার্ট’, বাংলাদেশেও সতর্কবার্তা
মে ৩১, ২০২৫
সরাসরি সম্প্রচার হবে শেখ হাসিনার বিচার
মে ৩১, ২০২৫
তিস্তার পানি বাড়ায় ভারতে ‘রেড অ্যালার্ট’, বাংলাদেশেও সতর্কবার্তা
মে ৩১, ২০২৫

মেঘনা নদীতে ৩৯ যাত্রী নিয়ে ট্রলার ডুবি, ১জনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে যাত্রীবাহী একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ট্রলারটিতে ৩৯ জন যাত্রী ছিল। এদের মধ্যে ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি ছয়জন নিখোঁজ রয়েছেন।

শনিবার (৩১ মে) বিকেল ৩টার দিকে ভাসানচর থেকে নোয়াখালীর উদ্দেশ্যে যাওয়ার পথে ট্রলারটি দুর্ঘটনার কবলে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রলারটিতে মোট ৩৯ জন যাত্রী ছিলেন। ঝড়ো আবহাওয়া ও নদীতে উঁচু ঢেউয়ের কারণে ডুবোচরের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়। হাতিয়ার চানন্দী ইউনিয়নের স্থানীয় তিনটি বোটের সহায়তায় ৩২ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনও ছয়যাত্রী নিখোঁজ রয়েছেন। আরেকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত নৌবাহিনী ও উদ্ধারকর্মীরা উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। স্থানীয় জেলেরা শুরু থেকেই উদ্ধারকাজে অংশ নেন।

হাতিয়া নলচিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিষ চন্দ্র সাহা বলেন, উদ্ধার অভিযান চলছে। বৈরী আবহাওয়া ট্রলারটি দুর্ঘটনার কবলে পড়ে বলে জানান তিনি।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *