ঈদযাত্রায় ট্রেনের শেষ দিনের টিকিট বিক্রি চলছে
মে ২৭, ২০২৫
শেখ হাসিনার পদত্যাগ ঘিরে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
মে ২৭, ২০২৫
ঈদযাত্রায় ট্রেনের শেষ দিনের টিকিট বিক্রি চলছে
মে ২৭, ২০২৫
শেখ হাসিনার পদত্যাগ ঘিরে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
মে ২৭, ২০২৫

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের নতুন প্রকল্প পরিচালক কবীর হোসেন

নিজস্ব প্রতিবেদক
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের মানবসম্পদ বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. কবীর হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ড. জাহেদুল হাছানের স্থলাভিষিক্ত হবেন।

সোমবার (২৬ মে) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

কবীর হোসেন ১৯৭৫ সালের ১২ জুন বরগুনা জেলার বামনা উপজেলার গোলাঘাটা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে ১৯৯৬ সালে বিএসসি (সম্মান) এবং ১৯৯৭ সালে এমএসসি ডিগ্রি অর্জন করেন। পরে জাপানের কিউশু বিশ্ববিদ্যালয় থেকে ২০০৯ সালে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং-এ পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

ড. কবীর ২০০০ সালের ১৭ জানুয়ারি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে যোগদান করেন এবং বর্তমানে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। তিনি ২০২৪-২০২৫ সালে উপ-প্রকল্প পরিচালক এবং ২০১৯-২০২৪ সালে মানবসম্পদ ব্যবস্থাপনা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন, যেখানে তিনি মানবসম্পদ উন্নয়ন, আইএইএ এবং রাশান ফেডারেশনের সঙ্গে প্রশিক্ষণ কর্মসূচি সমন্বয় এবং প্রকল্পের গুরুত্বপূর্ণ পর্যায়ের নকশা ও বাস্তবায়নে অবদান রেখেছেন।

এ ছাড়া তিনি আইএইএ, জাপান অ্যাটোমিক এনার্জি রিসার্চ ইনস্টিটিউট, রাশিয়ার ওবনিনস্কের সিআইসিইটি এবং আরসিএ আয়োজিত আন্তর্জাতিক প্রশিক্ষণ, ওয়ার্কশপ এবং মিশনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেছেন।

প্রসঙ্গত, পাবনার ঈশ্বরদীর রূপপুর গ্রামে রাশান ফেডারেশনের কারিগরি সহায়তায় সর্বাধুনিক ৩ প্লাস জেনারেশনের ভিভিইআর-১২০০ প্রযুক্তির রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। নির্মাণ কাজ শেষ হলে ইউনিট দুটি থেকে সর্বমোট ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *