যুদ্ধবিরতির কথা জানালেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
মে ১০, ২০২৫
যে সময় থেকে পাক-ভারত যুদ্ধবিরতি কার্যকর
মে ১০, ২০২৫
যুদ্ধবিরতির কথা জানালেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
মে ১০, ২০২৫
যে সময় থেকে পাক-ভারত যুদ্ধবিরতি কার্যকর
মে ১০, ২০২৫

যুদ্ধবিরতি নিয়ে মুখ খুলল ভারত

আন্তর্জাতিক ডেস্ক
জম্মু-কাশ্মীরের পেহেলগামে হামলা ঘিরে পাল্টাপাল্টি হামলার পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান। বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করলে দিল্লি ও ইসলামাবাদের পক্ষ থেকে প্রথমে কিছু বলা হয়নি। যদিও কিছুক্ষণ পরেই বিষয়টি নিয়ে মুখ খুলছে ভারত।

শনিবার (১০ মে) সন্ধ্যায় ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানান, পাকিস্তানের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন্স ভারতীয় সময় তিনটা ৩৫ মিনিটে ভারতের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন্সকে ফোন করেছিলেন। তাদের দুজনের মধ্যে স্থির হয়েছে আজ (শনিবার) বিকেল পাঁচটা থেকে দুই পক্ষই সব ধরণের গোলাগুলি চালানো এবং স্থল, আকাশ ও জলপথে সামরিক কর্মকাণ্ড বন্ধ করবে।

এর আগে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ডোনাল্ড ট্রাম্প জানান,  যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসাক দারও জানিয়েছেন, পাকিস্তান ও ভারত তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। পাকিস্তান সবসময় তার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার সঙ্গে আপস না করে এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তার জন্য প্রচেষ্টা চালিয়েছে।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *