প্রধান উপদেষ্টার কাছে নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন পেশ
এপ্রিল ১৯, ২০২৫
ইতিহাসের সর্বোত্তম নির্বাচন করবে অন্তর্বর্তী সরকার: প্রধান উপদেষ্টা
এপ্রিল ১৯, ২০২৫
প্রধান উপদেষ্টার কাছে নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন পেশ
এপ্রিল ১৯, ২০২৫
ইতিহাসের সর্বোত্তম নির্বাচন করবে অন্তর্বর্তী সরকার: প্রধান উপদেষ্টা
এপ্রিল ১৯, ২০২৫

গাজীপুরে ২ শিশুকে হত্যার ঘটনায় মা জড়িত: পুলিশ

নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের টঙ্গীতে দুই শিশুকে কুপিয়ে হত্যার ঘটনায় তাদের মায়ের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার এন এম নাসির উদ্দিন।

শনিবার (১৯ এপ্রিল) তিনি এ তথ্য জানান এবং তদন্তে মায়ের সংশ্লিষ্টতা নিয়ে আরও অনুসন্ধান চলছে বলেও উল্লেখ করেন।

এন এম নাসির উদ্দিন বলেন, শুক্রবার বিকেল ৫টার দিকে টঙ্গী পূর্ব থানার পূর্ব আরিচপুরের রূপবানের টেক এলাকার একটি আটতলা ভবনের তৃতীয় তলায় শিশু আব্দুল্লাহ বিন (৪) ও তার বোন মালিহা আক্তারের (৬) রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর নিহত শিশুদের বাবা-মাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়।

পরে আব্দুল বাতেন মিয়া বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে টঙ্গী পূর্ব থানায় একটি মামলা দায়ের করেন বলেও জানান উপপুলিশ কমিশনার।

গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার বলেন, ঘটনার পরপরই তদন্ত শুরু হয়। প্রাথমিক তদন্তে, ঘটনার সঙ্গে নিহত শিশুদের মা সালেহা বেগমের সম্পৃক্ততা পাওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়। তবে, এ জোড়া খুনের পেছনে কী কারণ ছিল, তা এখনও তদন্তাধীন।

পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল বাতেন মিয়া তাঁর পরিবার নিয়ে ওই ভবনের তৃতীয় তলায় ভাড়া থাকতেন। তাঁদের তিন সন্তান ছিল। তবে বড় মেয়ে ওই দিন নানা বাড়িতে বেড়াতে গিয়েছিল। শুক্রবার দুপুরে সালেহা বেগম মাথাব্যথার ওষুধ খেয়ে দুই সন্তানকে ঘরে রেখে ঘুমিয়ে পড়েন। এ সময় আব্দুল বাতেন কাজের জন্য বাইরে ছিলেন। পরে বিকেলে ওই দুই সন্তানের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *