ঈদুল ফিতরের ট্রেনযাত্রা শুরু
মার্চ ২৪, ২০২৫
সুন্দরবনে নতুন এলাকায় আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে
মার্চ ২৪, ২০২৫
ঈদুল ফিতরের ট্রেনযাত্রা শুরু
মার্চ ২৪, ২০২৫
সুন্দরবনে নতুন এলাকায় আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে
মার্চ ২৪, ২০২৫

ব্যারিস্টার ফুয়াদের গ্রেপ্তারের খবরটি সঠিক নয়: এবি পার্টির চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ গ্রেপ্তার হয়েছেন— গতকাল মধ্যরাতে সোশ্যাল মিডিয়ায় এমন একটি খবর ছড়িয়ে পড়ে।  তবে এটি সঠিক নয় বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

সোমবার (২৪ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে এক ক্ষুদে বার্তায় তিনি গণমাধ্যমকে এ কথা জানান।

তিনি বলেন, ব্যারিস্টার ফুয়াদ ঠিক আছেন, তার গ্রেপ্তারের খবরটি সঠিক নয়। তিনি ভালো আছেন।

মজিবুর রহমান মঞ্জু আরও বলেন, এ নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা চালানো হয়েছে।

এর আগে, রোববার (২৩ মার্চ) মধ্যরাতে ব্যারিস্টার ফুয়াদের গ্রেপ্তারের গুঞ্জন ছড়িয়ে পড়ে। এরই পরিপ্রেক্ষিতে মজিবুর রহমান মঞ্জু গণমাধ্যমকে এ তথ্য জানান।

প্রসঙ্গত, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে প্রায় প্রতি রাতেই বিভিন্ন ধরনের গুজব তৈরি করার চেষ্টা করে আসছে একটি মহল। যাদের অনেকে বাংলাদেশের বাইরে অবস্থান করছেন।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *