অর্থপাচার মামলায় খালাস পেলেন তারেক রহমান ও আল মামুন
মার্চ ৬, ২০২৫
পরীমণির সাবেক স্বামী সৌরভ গ্রেপ্তার
মার্চ ৭, ২০২৫
অর্থপাচার মামলায় খালাস পেলেন তারেক রহমান ও আল মামুন
মার্চ ৬, ২০২৫
পরীমণির সাবেক স্বামী সৌরভ গ্রেপ্তার
মার্চ ৭, ২০২৫

সাবেক এমপি এম এ মালেক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
ঢাকা-২০ (ধামরাই) আসনের সাবেক সংসদ সদস্য এম এ মালেককে রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৫ মার্চ) রাতে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনূর কবির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার এম এ মালেক ঢাকা-২০ আসনের সাবেক সংসদ সদস্য এবং ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি। জুলাই গণঅভ্যুত্থানের সময় আশুলিয়া থানা এলাকায় ছাত্র-জনতা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি তিনি।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনূর কবির বলেন, আশুলিয়া থানার ছাত্র-জনতা হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি সাবেক সংসদ এম এ মালেককে আজ (বুধবার) রাতে রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে৷ তার বিরুদ্ধে আশুলিয়া থানায় চারটি হত্যা মামলা রয়েছে। তাকে বৃহস্পতিবার রিমান্ড চেয়ে ঢাকার আদালতে পাঠানো হবে বলেও জানান শাহীনূর কবির।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *