সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী কারাগারে
ফেব্রুয়ারি ১৪, ২০২৫
ট্রাম্প-মোদি বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে: ভারত
ফেব্রুয়ারি ১৪, ২০২৫
সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী কারাগারে
ফেব্রুয়ারি ১৪, ২০২৫
ট্রাম্প-মোদি বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে: ভারত
ফেব্রুয়ারি ১৪, ২০২৫

মাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ছেলে

 

নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাকে কুপিয়ে হত্যা করেছে সিয়াম মোল্লা (১৯) নামে এক প্রতিবন্ধী ছেলে। এ ঘটনায় ওই প্রতিবন্ধী ছেলেকে গ্রেপ্তার করে থানা হেফাজতে নিয়ে আসে আখাউড়া থানা পুলিশ।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে উপজেলার আখাউড়া দক্ষিণ ইউনিয়নের আনন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নাসিমা বেগম ওই এলাকার মিজান মোল্লার স্ত্রী।

বেলা সাড়ে ১১টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন।

তিনি বলেন, সিয়ামকে বাসা থেকে বের হতে দেয়নি তার মা সেই ক্ষোভের কারণেই তার মাকে তরকারি কাটার বটি দিয়ে কুপিয়ে হত্যা করে সে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমনটাই স্বীকার করেছে সিয়াম। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ বের করার জন্য চেষ্টা করছি আমরা।

নিহতের মেয়ে নাদিরা বেগম জানান, আমার ভাই একজন প্রতিবন্ধী। সে কয়েকদিন পরপর বাসা থেকে হারিয়ে যায়। হারিয়ে গেলে মা খাবার দাবার বন্ধ করে কান্নাকাটি করে ভেঙে পড়েন। এ জন্য সিয়াম বাসা থেকে যেন যেতে না পারে সেদিকে খেয়াল রাখতো মা। সব সময় মা তাকে নজরেই রাখতো। আমার ভাই কখনো মাকে খুন করতে পারে না। সে ভয়ে এসব কথা বলতেছে।

স্থানীয় ইউপি সদস্য মোসা মিয়া বলেন, ভোর ৬টার দিকে খবর পায় মিজান মোল্লার স্ত্রীকে কারা যেন কুপিয়ে হত্যা করে চলে গেছে। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে হত্যাকারী সিয়াম মোল্লাকে গ্রেপ্তার করা হয়।

এ দিকে খুনি যেই হউক সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে প্রকৃত অপরাধীর বিচার দাবি জানাচ্ছেন এলাকাবাসী।

 

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *